শিশুদের সুন্দর নামকরণ

জন্মের পরপরই পিতামাতার উপর কর্তব্য হলো নবজাতক শিশুর শ্রুতিমধুর, অর্থোবধক ও ইসলামসম্মত নাম রাখা। শিশুর নামকরণের একটি গুরুত্ব রয়েছে। এতে শিশুর পরিচয়, বংশ পরিচয়, জাতীয়তা নির্ণীত হয়। কেননা কিয়ামতের দিন প্রত্যেককে তার নাম ধরে ডাকা হবে। মহানবী সা. বলেন, " নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নামে ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। অতএব তোমরা সুন্দর নাম রাখ" ( ইমাম আবু দাউদ, সুনান আবু দাউস, প্রাগুক্ত, খন্ড-৪, হাদিস নং-৪৯৪৮)
পৃথিবীর সর্ব সমাজেই এ প্রথা প্রচলিত। ইসলামে এর গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। এ নামের প্রভাবে শিশুর পরবর্তী জীবনে স্বভাব-চরিত্রে শুচি-শুভ্রতা ফুটে ওঠে। পরিচয়ের জন্য নামকরণ শিশুর জন্মগত অধিকার। এতে শিশুর বংশপরিচয় এবং পিতামাতার অভিভাবকত্ব প্রতিষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.